আর এই হত্যাকাণ্ড পরিচালনা করে কুখ্যাত টিক্কা খান।
টিক্কা খান নামক এই জানোয়ারটা পাকি সৈন্যদের রাস্তায় নামিয়ে দিয়ে বেতার মারফত তাণ্ডবলীলা পরিচালনা করে। সেই বেতার কথোপকথন কয়েকজন দুঃসাহসী বাঙ্গালী রেকর্ড করে নেন।
সেখানে সংশ্লিষ্ট পশুদের কথা ও উল্লাস ধরা পড়েছে। ১৩ মে-র হিন্দুস্থান স্ট্যান্ডার্ড-সহ অনেক পত্রিকায় তার প্রতিলিপি বের হয়।
সেখান থেকেই কিছু অংশ:
কন্ট্রোল: হ্যালো ৯৯-লাইনে থাকো... নতুন কোন খবর নেই।
বিশ্ববিদ্যালয় এলাকায় এখনো যুদ্ধ চলছে। ওভার।
থেকে ৭৭: ৮৮-র কাছ থেকে শেষ খবর... সে বেশ এগোচ্ছে। কিন্তু সেখানে বহু বাড়ি রয়েছে। ফলে তাকে একটা ধূলিস্যাৎ করতে হচ্ছে... ওভার।
প্রতি ৭৭: তাকে বলো যে, তার বড় ভাইরা (আর্টিলারি বাহিনী) সত্বরই তার কাছে যাবে, সুতরাং বাড়িগুলো ধূলিসাৎ করার জন্য তাদের ব্যবহার করা যাবে। এবারে অন্যদিকে, আমার মনে হয় লিয়াকত ও ইকবাল (লিয়াকত হল ও ইকবাল হল) এখন ঠাণ্ডা হয়ে গেছে। আমি কি ঠিক বলছি? ওভার।
থেকে ৭৭: কাজ শেষ করার রিপোর্ট এখনো পাইনি, তবে এ দুটোর ব্যাপারে তারা খুবই খুশি। ওভার।
থেকে কন্ট্রোল: খুবই খুশির খবর। ওভার।
প্রতি ৭৭: দ্বিতীয়ত রাস্তার সেই সব বাধা সম্পর্কে ঘোষণা করতেই হবে। রাস্তায় বাধা তৈরি করতে কাউকে দেখা গেলে তাকে সেখানেই গুলি করে হত্যা করা হবে। ১নং, ২নং কোন এলাকায় রোড ব্লক তৈরি করলে- সেই এলাকার অধিবাসীদের শাস্তি দেয়া হবে এবং তাদের দায়ী করা হবে এবং সেখানে ডাইনে ধ্বংস করে দেয়া হবে... ওভার।
প্রতি ৮৮: তোমাদের ইমাম (কমান্ডিং অফিসার) কি বলেছে যে, তোমরা কাজ শেষ করতে প্রায় তিন থেকে চার ঘণ্টা সময় নেবে? ওভার।
থেকে ৮৮: ইমাম এখন ২৬ নম্বরের সঙ্গে। যদি তোমাদের আর কোন প্রকার সাহায্য লাগে তাহলে তাকে তোমরা জানাতে পারো। বাক্সারদের (বাড়ি ধূলিসাৎ করার স্কোয়াড) সম্পর্কে বলছি, তারা তাদের ঘাটিঁ থেকে যাত্রা করেছে এবং সকাল হবার আগেই তোমাদের সামনের বাধা ধূলিসাৎ করার কাজে দ্রুত তারা তোমাদের সাহায্য করতে পারবে। ওভার।
...................
২৬ থেকে ৯৯: দু'হাজার নম্বর অঞ্চল (পুলিশ লাইন) আগুনে পুড়ছে। আমি আবার বলছি অঞ্চল দু'হাজার জ্বলছে। ওভার।
৯৯ থেকে ৮৮: পিপলস ডেইলির খবর কী? ওভার।
২৬ থেকে ৯৯: উড়িয়ে দেওয়া হয়েছে। আমি আবার বলছি উড়িয়ে দেয়া হয়েছে। ওভার।
.................
৭৭ থেকে ২৬: মারঘোরে (এ্যাডজুটেন্ট) জানিয়েছে যে, ইমাম বলেছে সকাল হবার আগেই যত মৃতদেহ আছে সব সরিয়ে ফেলতে হবে। একথা সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিতে হবে। ওভার।
প্রতি ৮৮: হ্যাঁ, সেগুলো সরাবার ব্যবস্থা করছি। তুমি স্থানীয় শ্রমিক ব্যবহার করে সেগুলো সদর জায়গা থেকে সরিয়ে ফেলতে পার। ওভার।
...............
প্রতি ৪১: তোমার এলাকার গুরুত্বপূর্ণ লোকদের ব্যাপারে কাজ শুরু করার কথা তোমার ইমামকে বলতে পার। যে-সব মহিলাদের তুমি জান, তাদের ওখানে যেতে পার এবং যেসব স্থানীয় গুরুত্বপূর্ণ লোকদের আমাদের প্রয়োজন তাদের একটি তালিকা... ওভার!
...................
প্রতি ৮৮: ভালই করেছ। বিশ্ববিদ্যালয়ে যারা নিহত হয়েছে তাদের আনুমানিক সংখ্যা কত হবে বলে তোমার মনে হয়? তোমার মতে যা আনুমানিক ঠিক তাই বলো। নিহত বা আহত বা ধৃত ব্যক্তির সংখ্যা কত হবে? একটা মোটামুটি সংখ্যা দাও আমাকে। ওভার।
থেকে ৮৮: অপেক্ষা করুন। প্রায় ৩০০। ওভার।
প্রতি ৮৮: ভালই করেছ, ৩০০ নিহত? কেউ কি আহত বা ধৃত হয়েছে? ওভার।
থেকে ৮৮: আমি কেবল একটি জিনিসেই বিশ্বাস করি ৩০০ নিহত। ওভার।
প্রতি ৮৮: হ্যাঁ, আমিও তোমার সঙ্গে একমত, সেটাই সহজতর- না কিছুই জিজ্ঞেস করা হচ্ছে না, কিছু না, তোমাকে কিছুই ব্যাখ্যা করতে হবে না। আবার বলছি ভালই করেছ। আবার আমি এই এলাকায় চমৎকার কাজ করার জন্য তোমাকে, তোমার সমস্ত জওয়ানকে ও তোমার সঙ্গের আজিজকে সাবাস জানাচ্ছি। আমি খুবই খুশি। ওভার।
-------------------------------------------------
পুথিঘর আর একুশে বইমেলার প্রাণপুরুষ চিত্তরঞ্জন সাহা '৭১ সালে প্রবাসে প্রতিষ্ঠা করেন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ- মুক্তধারা। বাঙলা ভাষার তৎকালের সেরা লেখকদের একজোট করেন স্বাধীনতার জন্য লিখতে। আর এরকমই অনেকের লেখা নিয়ে প্রকাশ হয় মুক্তিযুদ্ধকালে মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম বই রক্তাক্ত বাংলা।
সেই বইয়ে জাফর্ সাদেক লিখিত বাংলাদেশে গণহত্যা প্রবন্ধ থেকে এই অংশটুকু নেওয়া হয়েছে।
কৃতজ্ঞতা মুক্তধারার প্রতি
(1 vote)

ধন্যবাদ নজরুল ভাই ... এগুলাই পরবরতী প্রজন্মের জন্য দলীল হয়ে থাকবে...
(•_•) ~22L~ (•_•)